শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২১-০৪-২৫
মিজানুর রহমান জীবন, মিঠাপুকুর(রংপুর) : রংপুরের মিঠাপুকুরে শনিবার রাত সাড়ে ৮ টায় ভুট্টা ক্ষেত থেকে মোসলেমা খাতুন (১৫) নামে এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠিয়েছে পুলিশ। নিহত মোসলেমা উপজেলার ভাঙনি ইউনিয়নের বউরাকোট গ্রামের মোতালেব মিয়ার মেয়ে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মোসলেমা। পরিবারের লোকজন তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার।
শনিবার সন্ধায় মোসলেমার বাড়ির পাশের একটি ভূট্টাক্ষেতে পঁচা দুর্গন্ধ আসতে থাকে। গন্ধের সূত্র ধরে ভ‚ট্টা ক্ষেতে গিয়ে মোসলেমার অর্ধগলিত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ শনিবার রাতে সাড়ে ৮টার দিকে মোসলেমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ভুট্টাক্ষেত থেকে মোসলেমা খাতুন নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পোস্ট মর্টেমের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited